বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল পরিমান মাদকসহ মদাক ব্যবসায়ী গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

বশেমুরবিপ্রবি’তে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১.৩৩ পিএম
  • ৩৮২ Time View
70

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১ আগষ্ট)সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান এই কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান, রিসার্চ সেন্টারের পরিচালক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম, ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মিকাইল ইসলাম, উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাজ ধারণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।মাসব্যাপী কর্মসূচিতে রয়েছে, ১৫ আগস্ট সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার; টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিলে অংশগ্রহণ ও জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন; বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা। ১৮ আগস্ট বেলা ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা। ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে বিশ্ববিদ্যালয় পরিবারের শ্রদ্ধা নিবেদন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION