বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা

গোপালগঞ্জ-০২ আসনে গণফোরামের শাহ মফিজ নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬.৫৯ পিএম
  • ৪১৭ Time View
176

কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে গণফোরাম তাদের প্রার্থী ঘোষণা করেছে। আজ শনিবার বিকেলে, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম গোপালগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য (সেতু), যুগ্ম আহ্বায়ক শিপ্রা বিশ্বাস, সদস্য সচিব এ. বুলবুল মোল্লা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এর আগে, সুব্রত ভট্টাচার্য (সেতু)-কে গোপালগঞ্জ জেলার শাখার আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসময় গোপালগঞ্জ-০২ আসনে গণফোরামের প্রার্থী শাহ মফিজ বলেন, আজকের এই নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ চেয়ে আছে। সুষ্ঠ নির্বাচন হলে আমরা আশা করি দেশ পরিবর্তনের জন্য আমরা দায়িত্ব নিতে পারব। ভালো মানুষ রাষ্ট্র পরিচালনায় আসবে এবং দেশ প্রেমিকরা কাজ করতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনকে সমর্থন জানানো হচ্ছে, এবং আমি যদি গোপালগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হই, তাহলে আমি জনগণের পাশে  দাড়াতে পারবো।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION