সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- সেলিমুজ্জামান কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা । কমিটি গঠনের ৬দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় রিক্সা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। লোকলজ্জায় আত্মহত্যা। ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও সহযোগি শিক্ষিকা গ্রেপ্তার গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত সংগ্রহ মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব মুকসুদপুরে মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় টুঙ্গিপাড়ায় দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা

মুকসুদপুরে গণপিটুনিতে এক গরু চোর নিহত, আহত আরও ৭ গরু চোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২.২২ পিএম
  • ১৪৬ Time View

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে শামিম মিয়া (৪২) নামে এক গরু চোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও গরু চোর। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের মোঃ ঝিল্লু কাজীর বসত বাড়ীর গোয়াল ঘর থেকে একটি গাভী একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালিয়ে যেতে থাকে সদস্যের একটি গরু চোর চক্র। এসময় ট্রাকটি উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে গরুসহ গরু চোরকে আটক করে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত গরু চোরদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গরু চোর শামিম মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত গরু চোর লিটন, সুমন হাওলাদার, মোঃ ইলিয়াছ সরদার, ফারুক শেখ, সোহাগ, বিপ্লব সরকার ফয়সাল মিয়াকে পুলিশী পাহাড়ায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। নিহত গরু চোর শামিম মিয়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION