মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

পলাতক থাকার কারনে গোবিপ্রবির ৬ কর্মকর্তা বহিস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫.৩০ পিএম
  • ২০১ Time View
38

গোবিপ্রবি প্রতিনিধিঃ
ত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতিত হওয়ার পর কর্মস্থলে অনুপস্থিত এবং পলাতক থাকার কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে তিন কর্মকর্তাকে স্থায়ী এবং তিনজনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান ৬ জনের বহিস্কারের আদেশে স্বাক্ষর করেন।্আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

স্থায়ীভাবে বহিস্কৃতরা হলেন, সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম,সিনিয়র মেডিকেল অফিসার ড. অভিষেক বিশ্বাস।

এছাড়া, সাময়িকভাবে বহিস্কৃতরা হলেন, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, উপ-পরিচালক (পউও) নজরুল ইসলাম, উপ-পরিচালক (পউও) তুহিন মাহামুদ ।

রেজিস্টারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের বিশ্ববিদ্যালয়ের ২ (চ) ধারায় তাদের পলাতক থাকার কারণে এবং একই আইনের ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদের চাকরি হতে বহিস্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION