সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- সেলিমুজ্জামান কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা । কমিটি গঠনের ৬দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় রিক্সা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। লোকলজ্জায় আত্মহত্যা। ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও সহযোগি শিক্ষিকা গ্রেপ্তার গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত সংগ্রহ মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব মুকসুদপুরে মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় টুঙ্গিপাড়ায় দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা

মুকসুদপুরে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১.২৯ পিএম
  • ১৫১ Time View

 মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকার হেড অব এসটিপি ও বিভাগীয় ব্যবস্থাপক রনজিৎ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার কেন্দ্রীয় ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মোঃ সাইদুর রহমান। প্রশিক্ষণে ২৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ৭২ দিনব্যাপী  এই প্রশিক্ষণ শেষে তারা ভাতা এবং সনদপত্র পাবে।

প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মোঃ নাসিরউদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকার বিভাগীয় ব্যবস্থাপক সুনিল কুমার সরকার, প্রশিক্ষক নাহিদা আক্তার, প্রশিক্ষণার্থী সাগরিকা, এবং মেহের মামুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION