বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন

গোপালগঞ্জে ভাগ্নেকে গুলি করে আহত করলো মামা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪, ১২.১০ পিএম
  • ৪৭৬ Time View
102

কালের খবরঃ

গোপালগঞ্জে জমি জমা বিরোধের জেরে আপন ভাগ্নে রাশেদুজ্জামান তানিমকে (২৯) এয়ারগানের গুলিতে আহত করার অভিযোগ উঠেছে মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ মোস্তফা কামালের বিরুদ্ধে। এ ঘটনায় মামা শেখ মোস্তফা কামালকে এয়ারগানসহ প্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১মে) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর এলাকার নবীনবাগে এ ঘটনা ঘটে। আহত রাশেদুজ্জামান তানিম গোপালগঞ্জ পৌর এলাকার নবীনবাগ এলাকার শাহিদুজ্জামান মিয়ার ছেলে।এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা কামালকে  রবিবার (১২মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, নবীনবাগ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামালের সাথে জমি জমা নিয়ে দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার বিকালে দুইজনের মধ্যে বাক বিতন্ডা হয়। এরই জেরে মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামাল তার এয়ারগান দিয়ে দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার পরিবারকে লক্ষ্য করে ৩০টির মত গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় ভাগ্নে রাশেদুজ্জামান তানিম। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে আহতের বাবা শাহিদুজ্জামান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামা শেখ মোস্তফা কামালকে এয়ারগানসহ প্রেপ্তার করে জেল হাজাতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION