বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

নির্বাচিত হলে মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধ করা হবে। ১০ দলীয় জোট প্রার্থী আব্দুল আজিজ মাক্কী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৫.৫০ পিএম
  • ১২০ Time View
40

কালের খবরঃ

নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের বিরুদ্ধে মামলা বাণিজ্যের মাধ্যমে যে হয়রানি করা হচ্ছে, তা সর্বপ্রথম বন্ধ করে দেবো বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকে ১০ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ মাক্কী।প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি আমাকে বিজয়ী করে খেদমতের সুযোগ দেন, তাহলে সর্বপ্রথম এই অঞ্চলের মানুষের ওপর চলমান অত্যাচার, জুলুম, নির্যাতন ও মামলা বাণিজ্যের মাধ্যমে হয়রানি বন্ধ করবো। দ্বিতীয়ত, কোনো ধরনের টেন্ডারবাজি হতে দেবো না। পাশাপাশি যুবসমাজের অবক্ষয় রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

জনগণের উদ্দেশে মাক্কী বলেন, আপনাদের ভোটের মাধ্যমেই এই অঞ্চল থেকে একজন প্রতিনিধি সংসদে যান এবং দেশ পরিচালনায় ভূমিকা রাখেন। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, অন্তত একবার যাচাই-বাছাইয়ের সুযোগ হিসেবে আমাদেরকে নির্বাচন করবেন। রিকশা মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমতের জন্য আমাকে জাতীয় সংসদে পাঠাবেন।

দশ দলীয় জোটের প্রার্থী আব্দুল আজিজ মাক্কী আরও বলেন, আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছি গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে। এখানকার মুহতামিম, হুজুরসহ সবার কাছ থেকে দোয়া নিয়েছি। আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর কবর জিয়ারতের মাধ্যমেই আমার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেছি। আগামী নির্বাচনে রিকশা মার্কার সঙ্গে থাকবেন এবং রিকশা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস টুঙ্গিপাড়া শাখার সভাপতি হাফেজ মঞ্জরুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION