বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৯.০৭ এএম
  • ৫৯ Time View
42

কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাব বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি মাইক্রোবাসও আটক করা হয়।  সোমবার (১৯ জানুয়ারী) রাত পৌনে ৮টায় কাশিয়ানীর মাঝিগাতী বাজার সংলগ্ন জয়নগর – ব্যাসপুর সড়ক থেকে এদের আটক করে।

আটককৃতরা হলো

কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্প-৬ জানিয়েছে , মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ-এর একটি আভিযানিক দল গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কাশিয়ানী থানাধীন মাঝীগাতী বাজার সংলগ্ন জয় নগর–বাসপুর সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো , নূরুল আলম(৪১) ও মোঃ আবু তাহের (৪৪)।

অভিযানকালে ওই এলাকা থেকে নুরুল আলম (৪১)মোঃ আবু তাহের (৪৪) নামের দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি মাইক্রোবাসসহ মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION