বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ-০৩ আসনে স্থগিত ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৬জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৬.১৪ পিএম
  • ১৩৩ Time View
41

কালের খবরঃ

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে স্থগিত হওয়া ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এতে জেলার তিনটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৬জনে।

আজ রোববার (৪ জানুয়ারী) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ওই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।বৈধতা পাওয়া ওই দুই প্রার্থী হলেন, গোপালগঞ্জ-০৩ আসনের গণফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস । তিনি নতুন ব্যাংক হিসাবের প্রমাণপত্র ফাইলে না দেয়ায় স্থাগিত করা হয়েছিল। আজ এসব প্রমাণপত্র জমা দেয়ায় তাঁর মনোনয়ন বৈধ করা হয়। অপর প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আ. আজিজ। তাঁর সম্পদ বিবরনের প্রমাণপত্র দাখিল সাপেক্ষে মনোনয়ন বৈধতা পায়।প্রসঙ্গত, গত শনিবার বাছাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৩৮ প্রার্থীর মধ্যে ২৪ প্রার্থীকে বৈধ, ২ প্রার্থীকে স্থগিত ও ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

এর মধ্যে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ, সংসদীয় আসন-২১৫) আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল এবং ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ, সংসদীয় আসন-২১৬) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল এবং ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, সংসদীয় আসন-২১৭) আসনে ১২ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল এবং ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

জেলায় মোট ভোটার ১০ লাখ ৯২ হাজার ৬১৮ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৫৫ হাজার ২৮৮ জন আর নারী ৫ লাখ ৩৭ হাজার ৩২৫ জন, হিজলা ৫ জন। জেলায় মোট ভোট কেন্দ্র ৩৯৭টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION