বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ২.২৫ পিএম
  • ৫৯ Time View
35

কালের খবরঃ

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জেলা রিটার্ণিং অফিসারের কার‌্যালয় থেকে ২৮ প্রার্থীদের হাতে প্রতিকী প্রতিক তুলে দেয়া হয়।

শুরুতে গোপালগঞ্জ-০১(মুকসুদপুর-কাশিয়ানী আংশিক)সংসদীয় আসন-২১৫ এ ৮ প্রার্থীর মধ্যে  প্রতিক তুলে দেন রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।এরমধ্যে বিএনপির মোঃ সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদারকে স্ব স্ব দলীয় প্রতিক বরাদ্দ করা হয়। এছাড়া স্বতন্ত্র এম. আনিসুল ইসলাম (ঘোড়া), আশ্রাফুল আলম(ফুটবল) ও মো. কাইউম আলী খানকে(কলস)প্রতিক বরাদ্দ করা হয়।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী আংশিক)সংসদীয় আসন-২১৬ এ ১২ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

এরমধ্যে বিএনপি’র কে.এম বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা, গণফোরাম শাহ মফিজকে স্ব স্ব দলীয় প্রতীক বরাদ্দ করা হয়।এছাড়া স্বতন্ত্র কামরুজ্জামান ভূঁইয়া(টেলিফোন),এম.এইচ খান মঞ্জু(হরিণ),স্বতন্ত্র মো. সিরাজুল ইসলাম সিরাজ(টেবিল ঘড়ি), রনী মোল্লা(তালা) ও উৎপল বিশ্বাসকে(ফুটবল)প্রতিক বরাদ্দ দেয়া হয়।

গোপালগঞ্জ-০৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭ এ ৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়।

এরমধ্যে বিএনপির এস এম জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আঃ আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, এনপিপি’র শেখ সালাউদ্দিনকে স্ব স্ব দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়। এছাড়া স্বতন্ত্র মো. হাবিবুর রহমান (ফুটবল) ও গোবিন্দ চন্দ্র প্রামাণিককে (ঘোড়া) প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION