শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১২.১৫ এএম
  • ২৮৬ Time View
156

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোখলেস মোল্লা ওই উপজেলার তারাইল পূর্ব পাড়া গ্রামের কালা মিয়া মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় মোখলেস মোল্লা তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত  তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোখলেস মোল্লাকে মারধর করে। এক পর্যায়ে সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোখলেসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে পরিবার লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেসকে মৃত ঘোষণা করেন।

নিহতের  মেজভাই  কেরামত আলী মোল্লা  বলেন, সাগর কাজী,মেজবাহ , বিনাদোষে মফিজ ও রফিজ আমার ভাইকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। আমার ভাই গরীব মানুষের পক্ষে কথা বলে বিধায় এভাকে কুপিয়ে হত্যা করে। আমার ভাইকে যারা কুপিয়ে মেরে আমি তাদের গ্রেপ্তার করে দৃস্টান্ত মূলক শাস্তি ফাঁসি চাই।

এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION