বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

বাংলাদেশ পুলিশের সাথে ১-১ গোলে ড্র ঢাকা আবাহনীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪, ৬.২৯ পিএম
  • ৪২০ Time View
116

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।শুক্রবার (১০ মে)বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। খেলা প্রথমার্ধেই আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দর্শকদের। ৮ মিনিটের মাথায় কর্নেলিউস স্টুয়ার্ট গোল করে আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন। এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ পুলিশ। তবে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত থাকে দু’দল। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।বিরতির পর গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ পুলিশ। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে গোল পরিশোধ করতে পারেনি পুলিশ। আবাহনীও সুযোগ নষ্ট করলে ব্যবধান বাড়াতে পারেনি। তবে খেলার শেষ মুহূর্তে ৮৮ মিনিটে মোহাম্মদ শেখ বাবলু গোল করে বাংলাদেশ পুলিশকে ১-১ গোলে সমতায় ফেরান। বাকী সময়ে আর কোন গোল না হওয়ায় পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে আবাহনী।এ ম্যাচ শেষে ১৫ খেলায় ৭ জয়, ৫ ড্র আর ৩ পরাজয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ঢাকা আবাহনী। আর সমান ম্যাচে ৬ জয়, ৪ ড্র আর ৬ পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে বাংলাদেশ পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION