বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

মুকসুদপুরে বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিংগাপুর প্রাবাসী যুবকের মৃত্যু, আহত ১৬

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ২.১৩ পিএম
  • ৩১৪ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিংগাপুর প্রবাসী রাজীব শেখ(৩৫)নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই রানা শেখ (২৫) মারাত্মক আহত হয়। এসময় বাসের ১৬ যাত্রীও আহত হয়েছে। তাকে আশংকাজনকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গত ১০ দিন আগে রাজিব শেখ দেশের বাড়িতে আসেন।

রোববার(১১ ফেব্রুয়ারী)দুপুর ১১টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও মারাত্মক আহত রানা শেখ একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে। দুই ভাই বাড়ী থেকে মটর সাইকেল যোগে মুকসুদপুর উপজেলা সদরে যাছিলেন।

মুকসুদপুর থানার ওসি মো.আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মুকসুদপুর থেকে বরইতলা গামী আরাফাত এন্টারপ্রাইজের একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মটর সাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলে বড় ভাই রাজীব শেখ নিহত হয়। এতে মটর সাইকেল আরোহী রানা শেখ সহ অন্ততঃ ১৬ জন বাসযাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে য়ায়। মারাত্মক আহত আহত রানা শেখকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION