রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ; আহত-১, আটক-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৫.৩৭ পিএম
  • ৫৭১ Time View
139

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-১ আসনে জনসভা করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার ইটের আঘাতে আহত হন। আওয়ামী লীগের সমর্থক সাবেক ছাত্রলীগের সহসভাপতি এম আজিজুল হক উজ্জ্বলকে   আটক করা করা হয়েছে।

বৃহস্পতিবার(৪জানুয়ারী)বিকেলে মুকসুদপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া ও আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ ফারুক খান নির্বাচনী জনসভা ডাকে। পরে গতকাল বুধবার জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম ওই স্থানে আজ বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেন।পরবর্তি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. কাবির মিয়া মুকসুদপুর কলেজ মাঠে নির্বাচনী জনসভা করার জন্য রিটার্ণিং অফিসের অনুমতি নেন।

মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার কর্মসূচি ঘোষণা করে।এনিয়ে সকাল থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিলো। বিকেলে এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। #

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION