মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও জয়বাংলা চত্বরকে শহীদ হাদি চত্বর ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২.২৮ পিএম
  • ৯৫ Time View
10

গোবিপ্রবি প্রতিনিধিঃ
“আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব, ভারতীয় আগ্রাসন ভেঙে দেও, গুড়িয়ে দেও, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, গুলি করলে একবার জুলাই হবে, বারবার।”  এসব শ্লোগানে মুখরিত ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

গতকাল বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষার্থীরা মিছিলসহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ১ঘন্টা অবস্থান নেয়। সেখানে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।

এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে অভিযুক্ত করে জুলাই বিপ্লবী ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে আজ শুক্রবার থেকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন।

এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অবস্থিত সবচেয়ে বড় চত্বরটি একটি দলীয় স্লোগানের নামে রয়েছে। তাই আজ থেকে আমরা ঘোষণা করছি, এই স্থানের নাম হবে শহীদ হাদি চত্বর।”অপরদিকে আজ শুক্রবার জুম্মাবাদ বিশ্ববিদ্যালয় জামে মসজিদের শরীফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION