শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

গোপালগঞ্জ-০২ আসনে এম সিরাজুল ইসলামের স্বতন্ত্র মনোনয়নফরম সংগ্রহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪.২৮ পিএম
  • ২০৬ Time View
47

কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এম সিরাজুল ইসলাম সিরাজের পক্ষে তার সমর্থক রবিউল আলম মনোনয়ন ফরম ক্রয় করেন। এর মাধ্যমে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির দুই সাবেক সভাপতি মনোনয়ন পাওয়া প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ করলেন।

দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গুঞ্জন ছিল যে, সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। আজ মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে সেই গুঞ্জন সত্যি হয়ে উঠেছে। বিএনপির এই পুরনো নেতা, যিনি একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তার এই সিদ্ধান্ত গোপালগঞ্জের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অভিজ্ঞ মহল ধারণা করছেন।

এম সিরাজুল ইসলাম সিরাজের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ফলে, বিএনপির দলের মনোনীত প্রার্থী ডা. কেএম বাবরের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলেও স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এছাড়া, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আরও জানা গেছে, আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ-০১ আসন থেকে মো. সুজাউদ্দিন অপু এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে আনোয়ার হোসেন নামে দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত গোপালগঞ্জের তিনটি আসন থেকে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং গণঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে, তবে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION