বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

৭ নভেম্বর থেকে গোপালগঞ্জে সরকার নির্ধারিত মূল্যে আলু পেঁয়াজ বিক্রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৬.৪১ পিএম
  • ৫৭২ Time View
124

কালের খবরঃ

৭ নভেম্বর থেকে গোপালগঞ্জে সরকার নির্ধারিত মূল্যে ক্রেতারা আলু কিনতে পারবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক বিশেষ সভায় এই সিধান্ত গৃহীত হয়েছে। পাইকার ব্যবসায়ীদের উচ্চ মূল্যে আলু মজুদ থাকায় কারনে এবং তাদের লোকসানের হাত থেকে বাঁচাতে এই সিধান্ত নেয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিতহয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুর রহমান, কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষন অফিসের সহকারী পরিচালক শামীম হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, বড় বাজার ক্ষুদ্র বাজার সমিতির সভাপতি শেখ দাউদ আলি শেখ,  ক্যাবের সভাপতি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

সভায় জেলায় আলু সহ নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া কোন অসৎ ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে কিনা তা দেখার জন্য ভ্রাম্যমান আদালতের সংখ্যা বাড়ানোর উপরও জোর দেয়া হয়। এছাড়া পেঁয়াজ, রসুন, আদাসহ অন্যসব পন্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ও সিধান্তনেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION