বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

মুকসুদপুরে বন্দোবস্তকৃত জমি ফিরে পেতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৩৯৯ Time View
106

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে বন্দোবস্ত পাওয়া খাস জমি দখলমুক্ত করে বুঝে পাওয়া ও ভূমিদস্যুদের অত্যাচারের হাত থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ভূমিহীন নয়টি পরিবারের সদস্যরা।আজ বুধবার (২৬ জনু) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তোভোগী ভূমিহীন পরিবারগুলো। মানববন্ধন শেষে বন্দোবস্ত পাওয়া খাস জমি দখলমুক্ত ও ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় মানববন্ধনকারীরা।মানববন্ধন চলাকালে ভুক্তোভোগী রীনা বেগম, সেলিনা বেগম, আলমগীর শেখ, ও জামেলা বেগম বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, ২০১৯ সালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে ২০৪ নং জলিরপাড় মৌজার ১নং খতিয়ানের ৪২২/১১৫১ নং দাগের খাস জমি কবুলিয়ত দলিলের মাধ্যমে ভূমিহীন ৯টি পরিবারকে বন্দোবস্ত দেয়া হয়। পরে ২০২৩ সালে বন্দোবস্ত পাওয়া জমি দখল পেতে আবেদন করা হলে ওই বছরই খাসজমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে সীমানা খুঁটি পুঁতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয় প্রশাসন। কিন্তু ওই এলাকার প্রভাবশালী বিধান মজুমদার ও আনন্দ মজুমদার ওই জমির সীমানা খুঁটি ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয় এবং নিজের দখলে জমি  নিয়ে নেয়।

তারা আরো বলেন, এসব কাজে বাঁধা দিতে গেলে হামলা চালিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। এতে চরম আতংকের মধ্যে রয়েছে ভূমিহীন ৯টি পরিবার। দ্রুত জমি দখলমুক্ত করে বুঝে পাওয়া ও ভূমিদস্যুদের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত ব্যাক্তি আনন্দ মজুমদারকে তার মুঠোফোন (০১৮৮৬৫৫১৬২১) নম্বরে বারবার কল করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION