বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমথর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৫.৪৪ পিএম
  • ১২৭ Time View
82

কালের খবরঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট বিলিয়ে প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থদের মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সমর্থকদেও বিরুদ্ধে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রামে ও উলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বলেন, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থনে মিনারুল শিকদার সহ ১০ জন কর্মী মাহিন্দ্র যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে যায়। এদের মধ্যে ৪ জন কর্মী রাস্তায় চলাচলরতঃ জনসাধারণের মাঝে তাদের লিফলেট বিতরণ করতে থাকে।


এসময় বিএনপি সমর্থিত প্রার্থী ডাঃ কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক লাঠিসোঁটা সহ কামরুজ্জামান ভুঁইয়ার প্রচারণায় বাধা দেয় এবং এক পর্যায়ে তাদেরকে মারপিট করে।
প্রাণভয়ে লুটুুলের কর্মীরা উলপুর বাজারে কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে আবারও মারধর করে ও তাদের সাথে থাকা একটি মোবাইল ফোন এবং ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর সেনা সদস্যরাও সেখানে গিয়ে হাজির হয়। তিনি আরো বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION