শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। লোকলজ্জায় আত্মহত্যা। ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও সহযোগি শিক্ষিকা গ্রেপ্তার গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত সংগ্রহ মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব মুকসুদপুরে মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় টুঙ্গিপাড়ায় দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা গোপালগঞ্জে গরু চোরদের পিকআপ ভ্যানে আগুন প্রতিবন্ধী দিবসে গোপালগঞ্জে ১৩ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ উপকরণ গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি | দুই ব্যক্তি আটক টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ। এতিমখানায় বিতরণ

গোপালগঞ্জে বাবার সাথে চকলেট কিনতে বেড়িয়ে লাশ হলো শিশু আলামিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮.০৮ পিএম
  • ২৬২ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহতের জেরে উত্তেজিত জনতা রাজিব পরিবহনের একটি বাসে ব্যাপক ভাংচুর করে এবং দুই ঘন্টা সড়ক অবোরোধ করে রাখে।শনিবার (২০ জানুয়ারী)বিকেল সাড়ে ৫টায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খানারপাড় এলাকায় এইদুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলামিন চৌধুরী (৫) খানারপাড় গ্রামের তরিকুল ইসলামের ছেলে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশু তরিকুল বাবার সাথে ওই সড়ক দিয়ে হেটে চকলেট কিনতে কাঠি বাজারে যাচ্ছিল।

এসময় গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাওয়ার রাজিব পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা বাসটিকে দত্তডাঙ্গা নামক স্থানে গাছের গুড়ি ফেলে আটকিয়ে ভাংচুর চালায়। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় দুই ঘন্টা ধরে সড়কে যানবাহন চলাচলা বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION