বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ২.৩৯ পিএম
  • ১২২ Time View
43

কালের খবরঃ

প্রতীক বরাদ্দের পর প্রচারনার প্রথম দিনে গোপালগঞ্জ-০৩ আসনের সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী  অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন। আজ (২২ জানুয়ারি)  বৃহস্পতিবার সকাল ১১টায়  নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এসব করেন।

প্রথমে  সকাল সাড়ে ১০টায়  গওহরডাঙ্গা মাদ্রাসায় আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান। পরে বেলা ১১টায়  শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বঙ্গবন্ধুর সমাধির ৩ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে  পড়েন তিনি। এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তার সাথে ফোনে কথা বলে ভিতরে যাওয়ার অনুমতি চাইলে সে প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানান এই প্রার্থী।

পরে গেটের বাইরে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতকরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া প্রার্থনা করেন।পরে, তিনি টুঙ্গিপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, নিজের পক্ষে ভোট চেয়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমার নির্বাচনী এলাকা, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া, দুজন মহামানবের জন্মস্থান। তারা এই মাটিতেই শুয়ে আছেন। তাদের কবর জিয়ারত করার মাধ্যমে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।

তিনি আরো বলেন, গোপালগঞ্জ-০৩ আসনে সকল ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমি দাঁড়াতে এসেছি। যদি আমি নির্বাচিত হতে পারি, তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকার দরিদ্র, খেটে খাওয়া মানুষের জন্য আমি সংসদে সোচ্চার হয়ে তাদের অধিকারের পক্ষে কথা বলব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION