শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১.০০ পিএম
  • ৩২০ Time View
80

কালের খবরঃ

গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় পুরুষ শূন্য হয়ে পড়েছে ওই গ্রামটি। তবে নিহতের পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করে চুরির ঘটনা সাজানো হয়েছে।বৃহস্পতিবার(৩০ নভেম্বর) ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফয়সাল শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোলাবাড়ীয়া গ্রামে যায় ফয়সাল শেখ। এসময় উত্তেজিত জনতা চোর সন্দেহে ফয়সালকে আটক করে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ওই গ্রামে গিয়ে দেখা গেছে, এঘটনার পর থেকে গ্রেফতার আতংকে ওই গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। বাড়ীতে মহিলারা অবস্থান করলেও ভয়ে কেউ মুখ খুলতে চায়নি।

নিহতের শ্বশুর সোহরাব মিয়া অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা আমার জামাই ফয়সাল শেখকে মোবাইলে ফোন করে। এরপর সে বাড়ী থেকে বের হলে আর ফিরে আসেনি। পরে ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা ধারনা করছি আমার জামাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে চুরির নাটক সাজানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION