বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ । স্ত্রী কন্যা আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭.২৩ পিএম
  • ৩৩৪ Time View
69

কালের খবরঃ

ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে গোপালগঞ্জে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় তার স্ত্রী ও শিশু কন্যা মারাত্মক আহত হয়। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল আরহীরা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি গ্রামের নিজ বাড়ি থেকে একই উপজেলার উলপুরে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

নিহত মোটরসাইকেল চালক ঘোষগাতী গ্রামের তারু মোল্লার ছেলে জসিম মোল্লা(৩০)। পেশায় তিনি একজন মুরগীর ফার্ম ব্যবসায়ী ।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের বাড়ি ঘোষগাতি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও ৪ বছর বয়সের মেয়েকে নিয়ে শশুর বাড়ি সদর উপজেলার উলপুরে যাচ্ছিলেন জসিম মোল্লা।

ঘটনাস্থলে একই (পিছন) দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই জসিম মোল্লা নিহত এবং স্ত্রী আফসানা বেগম (২২) ও মেয়ে রিয়া মনি (০৪) মারাত্মক আহত হয়। নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION