বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সহ-সভাপতি নির্বাচিত হলেন মাদারীপুরের আসাদ মুন্সী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৬.০৮ পিএম
  • ৬৭২ Time View
83

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন মাদারীপুরের সন্তান আসাদ মুন্সী। তিনি বর্তমানে ইতালীর রাজধানী রোমে বসবাস করছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে,২৫ সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার ইপোনুর রহমান মুন্না ও মহাসচিব মাসুদ রানা স্বাক্ষরিত ৫ বছর মেয়াদী ৬০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়। এই নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হন মাদারীপুর পৌর শহরের ৮ ওয়ার্ডের চরমুগুরিয়া গ্রামের মৃত মাজেদ মুন্সীর ছেলে ইটালী প্রবাসী আসাদ মুন্সী। তিনি দেশে থাকাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তারপর তিনি গ্রীসে চলে গেলে সেখানে গ্রীস আওয়ামীলী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন।

এই বিষয়ে জানতে চাইলে আসাদ মুন্সী বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে থেকে দায়িত্বশীলতার সাথে নিরলস ভাবে কাজ করে গেছি। বর্তমানে বিদেশের মাটিতে এসেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছি। চলতি বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোমে আসলে সেখানে বিএনপির নেতাকর্মীরা অপতৎপরতা চালালে আমি তার তীব্র প্রতিবাদ করি। পরবর্তীতে তার জন্য ইতালী বিএনপির সভাপতি সেলিম মুন্সী আমার বিরুদ্ধে ইতালীতে একটি মামলা দায়ের করেন। আমি তবুও থেমে থাকিনি। দলের পক্ষে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমার রাজনৈতিক কর্মকান্ড মূল্যায়ন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়। আমি আমার উপরে দল যে দায়িত্ব দিয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করব।’

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার বলেন,‘আসাদ ভাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা খুব খুশি হয়েছি। তিনি শুধু দলের জন্য নয়, এলাকার মানুষের জন্যও বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION