শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। লোকলজ্জায় আত্মহত্যা। ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও সহযোগি শিক্ষিকা গ্রেপ্তার গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত সংগ্রহ মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব মুকসুদপুরে মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় টুঙ্গিপাড়ায় দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা গোপালগঞ্জে গরু চোরদের পিকআপ ভ্যানে আগুন প্রতিবন্ধী দিবসে গোপালগঞ্জে ১৩ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ উপকরণ গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি | দুই ব্যক্তি আটক টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ। এতিমখানায় বিতরণ

বিএনপি কোন রাজনৈতিক দল নয়! তাদের কথাও অগোছালো-সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩, ৭.৩১ পিএম
  • ৩০৯ Time View

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য মুজিবুল হক বলেছেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। বিএনপি কোন সঠিক রাজনৈতিক দল নয় তাই তাদের কথাও অগোছালো। তারা নিজেরাই এখন সন্ত্রাসীর দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে আসা প্রাচীন রাজনৈতিক দল। আওয়ামী লীগকে নিয়ে বিএনপি’র মহাসচিব যা বলেছেন সেটি ভিত্তিহীন এবং মিথ্যা।

শনিবার (২৭ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।সাবেক মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সে কারণে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সকল রাষ্ট্রই তাকে শ্রদ্ধা করে, প্রশংসা করে। উন্নয়নের কারণেই আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাবে।

মজিবুল হক আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে প্রার্থী দেবেন তিনি ভোটযুদ্ধে নামবেন। প্রার্থিতা দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যা বলবেন সেটাই হবে।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য মুজিবুল হক। এসময় কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম খান এমপি, সামসুদ্দিন কালু, উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION