বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ

টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০.১৯ পিএম
  • ৩০৮ Time View
131

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  বিরোধীয়  জমিতে থাকা নারকেল গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন আহত হয়েছে।এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকীদেরকে টুঙ্গিপাড়া  উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ সোমবার (৬ আক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা এলাকায় শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামবাসীর মধ্যে গাছের ডাব পাড়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ চলে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) এবং গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খান এর ছেলে সুমন খান (১৮) এর মধ্যে গাছের ডাব পাড়া নিয়ে মারামারি লাগে। পরবর্তীতে তা দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION