শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জ জেলাকে বৈষম্যহীন ও দুর্ণীতি মুক্ত করতে কাজ করবে জেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১৭ পিএম
  • ২৯০ Time View
53

কালের খবরঃ

গোপালগঞ্জে নতুন যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জবাসী প্রত্যেকেই যেন বৈষম্যহীন একটি অবস্থানে আসতে পারে।ছাত্রজনতার অভ্যুত্থনে যে অবস্থান তৈরী হয়েছে এখানে কোন বৈষম্য থাকবেনা এবং কোন দুর্নীতি থাকবেনা।যত জায়গায় যত ধরনের সংস্কার প্রয়োজন সে সংস্কার গুলো আমরা করবো।আমরা দলমত নির্বিশেষে সকলের জন্য উম্মুক্ত একটি জেলা প্রশাসন উপহার দিতে চাই।তিনি আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে তার কার্যালয়ে সম্মেলসন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এতে সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস.এম হুমায়ূন কবির , মাহবুব হোসেন সারমাত, প্রসূন মন্ডল,প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম,  সাংবাদিক নুতন শেখ,  সৈয়দ মুরাদুল ইসলাম,  সাদেকুর রহমান মুন্সি শাহিন, মাহামুদ আলী কবির, শেখ মোস্তফা জামান, সেলিম রেজা সহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান সহ  জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের কাজ হচ্ছে সরকারি যেসকল কার্যক্রম আছে সেগুলো সুন্দর ভাবে বাস্তবায়ন ও জনবান্ধব করা।দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরী করা।বৈষম্যহীন একটি রাষ্ট্র তৈরীতে প্রধান উপদেষ্টা বেশ কয়েকবার উপস্থাপন করেছেন, ছাত্রজনতার উভ্যুত্থানে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার একটা রূপকল্প বা চিন্তা বা আদর্শ তৈরী হয়েছে। এটার সাথে আমরা একাত্মাতা ঘোষণা করি।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন আর সাংবাদিক। এদের মধ্যে কোন পার্থক্য নাই।এরা উভয় এমন ভাবে কাজ করবে যে, এই জেলার সুনাম সুশ্রী ও উন্নয়নের জন্য কাজ করবে।একই  উদ্দেশ্য নিয়ে আমরা চেষ্টা করতে চাই, জন বান্ধব এবং দুর্নীতি মুক্ত গোপালগঞ্জ জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION