শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

শেখ হাসিনার নামে মামলা! প্রতিবাদে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৪.৩১ পিএম
  • ৩৮০ Time View
69

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে আবারও ফুসে উঠেছে গোপালগঞ্জ। শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মি ও সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। সেখানে এক সমাবেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠন।বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের  সামনে এসে শেষ করে। সেখানে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION