বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ২.১৮ পিএম
  • ৪০০ Time View
80

কোটালীপাড়া প্রতিনিধিঃ

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯৪তম জন্মদিন পালিত হয়েছে তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।এ উপলক্ষে আজ শনিবার (৩ আগস্ট) নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ ও নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ হাসিনা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক কবি মিন্টু রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান শেখ জুয়েল, সমীর রায়, সুশান্ত বর্নিক, সুজিৎ মৃধা, সংগীত শিল্পী নির্ঝর চক্রবর্তী, সজল বালা বক্তব্য রাখেন।

সাংবাদিক মিজানুর রহমান বুলু বলেন, নির্মল সেন একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তার লেখায় কোটালীপাড়ায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নির্মল সেন কোটালীপাড়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। আমাদের সকলের উচিত নির্মল সেনের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে সকলের এগিয়ে আসা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION