শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

মুকসুদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী ও সন্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫.২৮ পিএম
  • ৪৩৫ Time View
124

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হেলেনা আক্তার (৩৬) ও তার ছেলে অন্তরকে (১১) গত বুধবার (৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৪জুন) দিবাগত রাত ১টার দিকে তাদের গায়ে আগুন দেওয়া হয় বলে দগ্ধ হেলেনার ভাই ইমরান হোসেন জানিয়েছেন।

দগ্ধ নারী হেলেনার ভাই ইমরান হোসেন জানান, আমার বোন হেলেনাকে মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ওসমান শেখের সাথে ১৪ বছর আগে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে সে আমার বোনকে বিভিন্ন সময় মারধর করে আসছে। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় আমার বোন আর ভাগ্নে আমাদের বাড়ি গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে থাকে। গত মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে হেলেনার স্বামী প্রথমে জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন। এরপর আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে সবাই এগিয়ে যান। পরে তাদের দ্রæত উদ্ধার হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো বলেন, এ ঘটনার পর বোন ও ভাগ্নেকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কিছু চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মা ও ছেলের শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে প্রেরণ করেন।  এ ব্যাপারে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হেলেনা ও তার সন্তানকে  ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুইজনের মধ্যে হেলেনার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। আর তার ছেলের হাত ও পা-সহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। দুজনই শঙ্কামুক্ত নন বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। এ ঘটনার পর থেকে স্বামী ওসমান শেখ পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION