রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

কোটালীপাড়ায় নববধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৬.১৪ পিএম
  • ৫২৪ Time View
39

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাবা-মায়ের সাথে অভিমান করে বিয়ের দেড় মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারিয়া ইসলাম (১৪) নামের এক নববধূ।মঙ্গলবার (৪জুন)সকালে উপজেলার গচাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মারিয়া  আত্মহত্যা করে।মারিয়া ইসলাম আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদের মেয়ে ও স্থানীয় গচাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

গত দেড় মাস আগে পাশ্ববর্তি বলুহার গ্রামের আলামিন খানের কলেজ পড়ুয়া ছেলে রবিউল খানের (১৮) সাথে মারিয়ার বিবাহ হয়। বিয়ের পরেও  বাবার বাড়িতে থেকে মারিয়া নিয়মিত ভাবে লেখাপড়া চালিয়ে আসছিলো। ঘটনার দিন সকাল বেলা লেখাপড়া ও বাড়ির কাজ নিয়ে পরিবারের লোকজনের সাথে মারিয়ার কথা কাটাকাটি হয়। এ অভিমানে সে নিজের রুমে গিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান, বাবা-মায়ের উপর অভিমান করে মারিয়া আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। মারিনয়ার বাবা ও শ্বশুর বাড়ির লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পোষ্টমর্টেম করা হয়নি। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION