শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

কাশিয়ানীতে ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১.৫০ পিএম
  • ৩৪৬ Time View
45

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসষ্টান্ড থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার আইন্তা পশ্চিম পাড়ার মোঃ জাকির হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩০), হাসান মিয়ার স্ত্রী ফারজানা ইসলাম (৩৫) ও মৃত আশরাফ হোসেনের স্ত্রী ডলি বেগম (৪৫)। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ভাটিয়াপাড়া গোলচত্তরের নড়াইল এক্সপ্রেস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাসী করে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬।

র‌্যাবসূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আজ বুধবার (৬ নভেম্বর) গ্রেপ্তারকেৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার পরিদর্শক মোঃ শফি উদ্দিন খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION