শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২.৪৫ পিএম
  • ৩১২ Time View
66

কালের খবরঃ

র্যালী, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

“হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি”-এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কায্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশিদসহ সরকারী কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও হু্ইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের বাদ দিয়ে এই সমাজ চলতে পারে না। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ও মানবিক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION