শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

মুকসুদপুরের মোচনা ইউপি চেয়ারম্যানকে অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫.২৪ পিএম
  • ২৮৭ Time View
66

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন মোল্যার দূর্নীতি, অর্থ আত্মসাত, অবৈধ সম্পদ অর্জন ও অপকর্মের দায়ে অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মোচনা ইউনিয়নের সদস্যবৃন্দ ও ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মোচনা ইউনিয়ন পরিষদের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় মোচনা ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন মোল্যাকে অপসারনের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন তারা। মানববন্ধন চলাকালে ২নং ওয়ার্ডের সদস্য মো. আজাদুর রহমান, ৪নং ওয়ার্ডের সদস্য মো. নাসির উদ্দিন মোল্যা, ৮নং ওয়ার্ডের সদস্য জাহিদ হাসান জিহাদসহ ভূক্তভোগীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, মো. এমদাদ হোসেন মোল্যা চেয়ারম্যান নির্বাচিত হবার পর মাত্র একদিন পরিষদে আসেন। এরপর থেকে তিনি আর পরিষদে আসেননি। ফলে সাধারন মানুষ জন্ম সনদ, নাগরিক সনদসহ বিভিন্ন সনদ নিতে পারছেন না। এছাড়া তিনি বিভিন্ন সময় সদস্যদের হুমকী ধামকি দিচ্ছেন। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কয্যক্রম বিঘ্নিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের কায্যক্রম স্বাভাবিক রাখতে তাকে অপসারন করার দাবী জানান তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION