শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যাকারীদের শাস্তির দাবিতে মুকসুদপুরে মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩.০৫ পিএম
  • ৩৬৮ Time View
117

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আজ রবিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদল আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক যুবায়ের, পৌর ছাত্রদল সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবী করেন। এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রীর উপর হামলার তীব্র নিন্দাসহ জানানো হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION