শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা এক সন্ধ্যায় মোগল আভিজাত্য, সুফি সুর আর রসনার তৃপ্তি উলিপুরে ভাওয়াইয়া পরিষদের কোটি টাকার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মুঘল খাবার আর সুফি সুরে আইসিসিবি হেরিটেজে বিশেষ আয়োজন বাঞ্ছারামপুরে ১৬৮ নারীর মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণ বসুন্ধরা ফাউন্ডেশনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২.১২ পিএম
  • ১৫ Time View
22

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষে জিয়াউর রহমান (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।আজ শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই নিহত হন।নিহত জিয়াউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION