মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান রাস্তার খাদে পড়ে আশরাফ আলী (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় মুরগি বোঝাই অটোভ্যান চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আশরাফ আলী উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় আশরাফ আলীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION