সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫.৫৬ পিএম
  • ২২ Time View
30

কালের খবর ডেক্সঃ

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।‘সর্বজনীন বাসস্থান—টেকসই নগরায়ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।আলোচনা সভায় বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা পূরণের পাশাপাশি শ্রেণিবৈষম্য কমিয়ে টেকসই ও বাসযোগ্য শহর গড়ে তুলতে হবে। গোপালগঞ্জে অনেক ক্ষেত্রে বসতি স্থাপনের সময় পরিকল্পিত নগরায়ণের আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয় না। ফলে পরিবেশের ভারসাম্য, মানুষের চলাচল, জলাশয় সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় রেখে পরিকল্পিতভাবে নগর ও আবাসিক এলাকা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পরিবেশবান্ধব, নিরাপদ ও টেকসই নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION