মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬.১৬ পিএম
  • ১১ Time View
20

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তবে আহত কোনো লোকই হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি। তারা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজনের সাথে সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া–গোপালগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পক্ষই লাঠি–সোটা ও ইট–পাটকেল নিয়ে ধাওয়া–পাল্টা ধাওয়ায় অংশ নেয়।

অভিযোগ আছে, দুই দিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের পার্টস চুরি করে গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসান। পরে আজ মঙ্গলবার ঐ দুই জনকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে তারা শ্রীরামকান্দি গ্রামের লোকজনদেরকে ডাকলে গওহরডাঙ্গা ও শ্রীরামকান্দির লোকজন একত্রিত হয়ে গিমাডাঙ্গা গ্রামবাসীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION