কোটfলীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটার সময় গাছ থেকে পড়ে স্বপন মধু (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুয়াগ্রাম গ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে পূর্ব শুয়াগ্রামের নান্টু ডাক্তারের বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজে যান স্বপন মধু। আনুমানিক সাড়ে ৯টার দিকে গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।দুপুরের দিকে অসুস্থ স্বপন মধুকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাপশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION