সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গোপালগঞ্জবাসীকে মেট্রোরেলের দ্বিতীয় ধাপের উদ্বোধন বড়পর্দায় দেখলো জেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৪.৫৩ পিএম
  • ৭৫১ Time View
190

কালের খবরঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ প্রতিক্ষীত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছেন।

এই অনুষ্ঠানটি সরাসরি গোপালগঞ্জবাসীদের  বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। শনিবার(৪নভেম্বর)দুপুর আড়াইটায় স্থানীয় পৌরপার্কের উম্মুক্ত মঞ্চে বড় পর্দায় দেখানো হয়। গোপালগঞ্জ অংশে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন উপভোগ করেন এবং মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্স)কাজী মাহাবুব আলম ডিডিএলজি আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ গোলাম কবির, সরকারি বঙ্গবন্ধু কলেজের বিভিন্ন বিভাগরে প্রধানগণ, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানি,জেলা প্রশাসক কার্যালয়ের সহাকারী কমিশনার রন্টি পোদ্দার,মোঃ আল ইয়াসা রহমান তাপাদার জেলা সমবায় ইউনিয়ন লিমিটিডের সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম সহ  জেলার বিভিন্ন দপ্তর প্রধানগন,শিক্ষক-শিক্ষার্থী , স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মেট্রোরেল উদ্বোধন  অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্টানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। বিকাল সাড়ে ৩টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই রেল লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১,২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION