সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অন্তত ৩০ ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা উদ্যাপন কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত ১০০ ফিট সড়কের ৯০ ফিটই দখলে, দেখার কি কেউ নেই? বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে স্থায়ী জায়গা করে নিচ্ছে এবিজি স্পোর্টস সিটি গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু অসহায় মানুষের পাশে জেডআরএফের ২৭ বছরের মানবিক উদ্যোগ গোপালগঞ্জে ১২৮৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০.১৯ পিএম
  • ৩ Time View
4

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি ভবনে অভিযান চালিয়ে ডিবির বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরার অবৈধ আমদানি এবং রাজস্ব ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সিআইডির প্রাথমিক তদন্তে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় অর্থ পাচারের অভিযোগে সিআইডি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তারের জন্য সিআইডির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগারওয়ালাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে সিআইডির কাছে হস্তান্তর এবং আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানোর প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION