শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সায়েম সোবহান আনভীরের দিকনির্দেশনায় এগোচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা কেনাবেচা, তদন্তের মুখে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি বসুন্ধরা পূজামণ্ডপের পাশে ডিএনসিসি, প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি গোপালগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অন্তত ৩০ ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা উদ্যাপন কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

গোপালগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২.৫৩ পিএম
  • ৫ Time View
6

কালের খবর ডেক্সঃ

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক ও নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডালিম খান এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। আজ শুক্রবার সকালে তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন।

সকালে হাজী ইউসুফ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাধারণ ভোটারসহ কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডালিম খান এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নবাসী তাকে প্রার্থী হিসেবে সমর্থন দিলে এবং নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।

ডালিম খান আরও বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায়, এলাকার উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে তিনি কাজ করতে চান। মানুষের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উরফি ইউনিয়নসহ গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের এমন তৎপরতা নির্বাচনী পরিবেশে নতুন গতি আনছে। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা প্রার্থীতা চূড়ান্ত হওয়া এবং নির্বাচন-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION