শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের গোপালগঞ্জে দরজা ভেঙ্গে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাব গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ সদস্য দুই বাংলাদেশির প্রাণ রক্ষা হলো না, দূতাবাসের উদ্যোগ কতটা কার্যকর ছিল? দুর্নীতির লাগাম টানতে বদলি ও পদায়নে লটারি পদ্ধতি লক্ষ্মীপূজা ঘিরে গোপালগঞ্জে জমজমাট প্রতিমার হাট, বেচাকেনায় ব্যস্ত মৃৎশিল্পীরা বাংলাদেশ ফুটবল লিগ! সৈয়দ আলী রেজার জোড়া গোলে আবাহনীকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৭.০৪ পিএম
  • ৪৬৬ Time View
167

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমির সহযোগিতায়  সোমবার (৭ আগস্ট) বেলা ১১ টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও দুপুর ১২ টায় কুইজ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শহরের  জেলা শিশু একাডেমির কার্যালয়ে  এসব প্রতিযোগীতার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ জেলা  শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক  অফিসার মো. শরিফুল আলম বলেন, প্রতিযোগিতার ক বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত । খ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও গ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় ।  খ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল বঙ্গমাতার জন্মভূমি ।গ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল  বঙ্গমাতার  প্রতিকৃতি।

ওই কর্মকর্তা আরো জানান, এরপর দুপুর ১২ টায়  ক ও খ বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।  ক বিভাগে ৫ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থী ও  খ বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজের বিষয় ছিল  বঙ্গমাতা ও বঙ্গবন্ধু’। চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশ নেন। জেলা প্রশাসন কর্তৃক গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার  জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেসিন বিতরণ করা হবে। বাদ যোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়িসহ জেলার বিভিন্ন মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে  সোমবার বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলাই মেসিন বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মসজিদ, মন্দির, উপসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী তাঁর নিজ জেলা গোপালগঞ্জে উদযাপিত হবে।

উল্লেখ্য, মহিয়সী এই নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা   মুজিবের ১৯৩০ সালের ৮ আগস্ট  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে  জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেনু। তাঁর পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION