মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ

গোপালগঞ্জে প্রচারপত্রসহ ৬ শিবির নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩, ৫.২১ পিএম
  • ৪০২ Time View
53

কালরে খবরঃ

গোপালগঞ্জে শিবিরের ৬ নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৪জনই গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগের ছাত্র।

আটককৃতরা হলো, গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরবিপ্রবি’র আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারন সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১),  রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২),  কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বষের্র ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন (৩২) ও মাদ্রাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫) । আটককৃতদের মধ্যে একজনের বাড়ী গোপালগঞ্জ জেলায়। বাকীদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।বুধবার (১৭ মে) দুপুরে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার  এস. এস আলীয়া মাদ্রাসা থেকে তাদেরকে আটক করে সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপান সংবাদের ভিত্তিত্বে অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই শিবিরের নেতা-কর্মি। এছাড়া পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসায় অভিযানকালে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও বিশেষ ফরম সহ এদের মধ্যে ৪জনকে আটক করা হয়। বাকী ২ জনকে এস.এস আলীয়া মাদ্রাসা থেকে আটক করা হয়। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে স্বীকার করেছে বলে তিনি জানন ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION