সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের

কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১.১০ পিএম
  • ১৬ Time View
22

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে বাসমালিক নিহত হয়েছেন। নিহত এনায়েত শেখের বাড়ি কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহনের একটি বাস মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করে। এ সময় পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে যান এবং নিজের বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION