রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের গোপালগঞ্জে দরজা ভেঙ্গে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাব গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ সদস্য

মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১.০০ পিএম
  • ১৯ Time View
34

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার(৬)।

আজ রবিবার (২৫ অক্টোবর)  সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রীজের উপর গোপালগঞ্জ গামী মাছের পিকআপ (খুলনা মোট্রো- ন-১১-২৫৬৫) মুকসুদপুর গামী অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হয়।

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপালগঞ্জ গামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্ ঘোষনা করেন।মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION