সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা

বোড়াশী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.০২ পিএম
  • ৪৬৭ Time View
86

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোড়াশী ইউনিয়নের ভাঙ্গা ব্রীজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চত করেছেন, বোড়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এম এম মনির আহমেদ ননী ও  প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিমন মোল্লার সমর্থকদের মধ্যে প্রচার প্রচারণা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সময় উভয়পক্ষ  দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৮জন আহত হন।

পরে স্থানীয়রা আহত এম এম আকাশ আহমেদ (২৩), মো. জিকরুল কাজী (৫০), মো. সিমন মোল্যা (২৫), মো. আওলাদ আলী শেখ (৭২), বিপ্লব শেখ (২২) ও কলম শেখকে (৫০) গোপালগঞ্জ সদর ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত বাকী দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

উল্লেখ, আগামী ২০ মার্চ বোড়াশী ইউনিয়নসহ ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION