মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

বশেমুরবিপ্রবিতে বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৪.২৬ পিএম
  • ৫৩৫ Time View
129

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায় বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১১ ডিসেম্বর ) একাডেমিক ভবনের ৫২৭নং কক্ষে সকাল সাড়ে ১১  টায় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ, মানবিক অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সভাপতি মোছা: সানজীদা পারভীন।

প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ছিল পরিকল্পিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বীরাঙ্গনাদের অবদান অনস্বীকার্য। তিনি সরকারের কাছে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা প্রদানের আহবান জানান।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বাংলাদেশ বিনির্মাণে আমাদের মা-বোনদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। তিনি আরো বলেন, দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চা করতে হবে।

বিশেষ অতিথি বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমেজ তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যে পতাকা উড়িয়ে যাচ্ছি, আমরা যদি মরে যাই তোমরা এ পতাকা উড়িয়ে রাখবে।

সভাপতি মোছাঃ সানজীদা পারভীন বীরাঙ্গনাদের খুঁজে বের করে বাসস্থান ও সামাজিক মর্যাদা প্রদাণের আহবান জানান।

এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবিক অনুষদের ডিন মোহম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও নাট্য ব্যক্তিত্ব রহমত আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION