সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ১৮ জন গ্রেপ্তার।মোট গ্রেপ্তার ২৫ গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ

এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২.৪৮ পিএম
  • ৩ Time View
4

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাইসা খানম নামে দেড় বছরের এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে। নিখোঁজের এক সপ্তাহ হলেও এখনো তার খোঁজ পায়নি পরিবার। পরিবারে চলছে শোকের মাতম।গত সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। সে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের রমিজ শরীফের মেয়ে। ঘটনার পরের দিন নিখোঁজ শিশুর মামা স্বপন মোল্লা কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা রহিমা বেগম জানান, দুপুরে রাইসা তার দাদীর সাথে দুষ্টুমি করছিল। এরপর ঘরে তার মায়ের কাছে ছিল। হঠাৎ করে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা ও পুকুরসহ সব জায়গায় তল্লাশি চালিয়েও রাইসার কোনো খোঁজ মেলেনি।এদিকে ঘটনার এক সপ্তাহ হতে চললেও কোনো ক্লু না পাওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ শিশুর পরিবার ও স্বজনরা।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা এবং তদন্ত চলছে। সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION